• ঢাকা |

অসহায় ও দরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ


নিউজ প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারী, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক: রাজধানী খিলগাঁওয়ের অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ইউনাইটেড ওয়েলফেয়ার এইড, ইউকের আর্থিক সহায়তায় ডেলটা ফাউন্ডেশনের উদ্যোগে মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড ওয়েলফেয়ার এইড, ইউকের প্রতিষ্ঠাতা সেক্রেটারি খন্দকার আব্দুল্লাহ জুনায়েদ। ডেল্টা ফাউন্ডেশন সভাপতি মো: আবু বকরের সভাপতিত্বে রোজাদারদের জন্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ড্রিমস সোসাইটির সভাপতি ইয়াকুব আলী, কোষাধ্যক্ষ আকবর বাদশা,  যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ও ডেল্টা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সফটওয়্যার ইঞ্জিনিয়ার আল মাহমুদ, যুগ্ম সম্পাদক আরিফুর রহমান, সাব্বিরসহ প্রমুখ। অনুষ্ঠানে অসহায় বিধবা ও অর্ধশত গরিব মানুষ মাঝে খেজুর, ডাল, চাউল, তেল, ছোলা, বেসন, চিনি, মুড়ি ও চিড়া বিতরণ করা হয়।