বাগেরহাট সংবাদদাতা: বাগেরহাটের জেলা প্রশাসক আহমদ কামরুল হাসান, সংক্রামক রোগ টাইফয়েড ভেক্সিনেশন কার্ক্রমে ৯ মাস থেকে ১৫ বছরের সকল শিশুকে টিকা দানের বিষয় সকলে মিলে ব্যাপক প্রচারনা চালাতে মিডিয়া কর্মিসহ সমাজে সর্বস্তরের জনসাধারণকে সম্পৃক্ত করার আহবান জানান। প্রত্যেক শিশুকে টিকা দানের জন্য রেজিষ্ট্রেশন করতে সকলের সহযোগিতা কামনা করেন।
শিশু, কিশোর কিশোরী ও নারী উন্নয়নে জনসচেতনতা মূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশ এর সহায়তায় টাইফয়েড ভেক্সিনেশন মিডিয়া পার্সনদের ওয়ার্কশপ আজ বূধবার সকাল ১০ টায় বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে গণযোগাযোগ অধিদপ্তরের মহা পরিচালক ফায়জুল হক অনলাইনে সংযুক্ত থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। জেলা তথ্য অফিসার মো মইনুল ইসলাম এর পরিচালনায় এ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডা:রিয়াদুজ্জামান, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো: কামরুজ্জামান, সেক্রেটারী তরফদার রবিউল ইসলাম। বাগেরহাটে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাদ কর্মীরা এ কর্মশালায় উপস্থিত ছিলেন।