মাগুরা প্রতিনিধি: মাগুরার শালিখা উপজেলায় সাংবাদিকদের পেশাগত কাজে বাধা প্রদান, সরকারি চাল আত্মসাৎ, অসদাচরণ এবং মব সৃষ্টি করে ক্যামেরা ও মোবাইল ছিনিয়ে নেওয়া এবং শারীরিক হামলার অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)সহ চারজনের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।
মামলাটি দায়ের করেন মাগুরা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ।
মামলার আসামিরা হলেন:
মামলা নম্বর: শালিখা সিআর ১০৮/২০২৬
ধারা: ৩২৩/৩০৭/৪২০/৫০৬(২)/৩৮৯/৩৮০/১১৪ (বাংলাদেশ দণ্ডবিধি)
প্রথমে মামলাটি অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা হলে, অতিরিক্ত ম্যাজিস্ট্রেট শান্তা আক্তার তা আমলে না নিয়ে খারিজ করে দেন।
পরবর্তীতে ওই আদেশে সংক্ষুব্ধ হয়ে বাদী ফারুক আহমেদ ১৯ এপ্রিল ২০২৬ তারিখে জেলা ও দায়রা জজ আদালতে ফৌজদারি রিভিশন মামলা (নং ৫১/২৬) দায়ের করেন।
জেলা ও দায়রা জজ আদালত আইনজীবীদের বক্তব্য শুনে রিভিশন আবেদনটি গ্রহণ করেছেন এবং আগামী ২৪ মে ২০২৬ তারিখে উভয় পক্ষের শুনানির দিন ধার্য করেছেন।
বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন মাগুরা বারের সিনিয়র আইনজীবী এম এ মোরশেদ।