• ঢাকা |

রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ অন্তত নিহত ১২


নিউজ প্রকাশের তারিখ : ১২ মার্চ, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

শেখ আবু সাঈদ, বাগেরহাট: জেলার  রামপাল উপজেলার বেলাইব্রিজ এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। 
আজ বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে বাংলাদেশ নৌবাহিনীর একটি বাস ও বরযাত্রীবাহী একটি মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দ্রুতগতিতে চলাচলের সময় বাস ও মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই বেশ কয়েকজন যাত্রী নিহত হন এবং আরও কয়েকজন গুরুতর আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল- মামুন ১২ জনের মৃতূর কথা  নিশ্চিত করেন।