জহুরুল হক মিলু, নড়াইল : নড়াইলের লোহাগড়া উপজেলার লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক ও উপজেলার মল্লিকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম মোল্যা মোঃ মনিরুজ্জামানের প্রয়াণে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল ৫ টার দিকে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় হল রুমে স্মরণ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান।
এ সময় বক্তব্য দেন নবাগত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আনোয়ার হোসেন, বাংলাদেশ শিক্ষক সমিতি নড়াইল জেলা শাখার আহবায়ক মো: মহিদুর রহমান (মুরাদ), কাশিপুর এ সি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আনোয়ার হোসেন, আর কে কে জনতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: কিবরিয়া, মোঃ রুবেল মোল্যা, মোল্যা রকিবুজ্জামান প্রমুখ।