নিজস্ব প্রতিবেদক: মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর (এমসিএসএফ) পরিদর্শন করেছেন পরিকল্পনা কমিশনের আর্থ সামাজিক বিভাগের সদস্য (সচিব) নাসরিন জাহান ও আর্থ সামাজিক অবকাঠামো বিভাগের প্রধান (অতিরিক্ত সচিব) ড. শাহ মোহাম্মদ হেলাল উদ্দিন।
এ সময় পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) নাসরিন জাহানের একান্ত সচিব (উপসচিব) মোঃ মাসজানুল ইসলাম তৌহিদ ও মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুরের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রারম্ভের সচিব ও ৫৫ পদাতিক ডিভিশনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় কর্নেল এডমিন উপস্থিত ছিলেন।
স্কুল পরিদর্শনের সময় পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) নাসরিন জাহান ও অর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের প্রধান (অতিরিক্ত সচিব) ড. শাহ মো: হেলাল উদ্দিন ক্যাডেটদের কাছ থেকে সালাম গ্রহণ করেন ও স্কুল প্রাঙ্গণ ঘুরে দেখে স্কুলটির অবকাঠামো শিক্ষার মানসহ সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। পরে তারা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এই সময় প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
উল্লেখ্য, দেশের শান্তি- শৃঙ্খলা নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী তার সূচনা লগ্ন থেকেই মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, সম্পদ গঠন ও সুশিক্ষিত দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এরই ধারাবাহিকতায়, জ্ঞান-শৃঙ্খলা, দেশপ্রেম, নেতৃত্বগুণ ও মানবিক মূল্যবোধসম্পন্ন আদর্শ নাগরিক গড়ে তোলার লক্ষ্যে মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনা ( এমসিএসকে) এর আদলে মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর (এমসিএসএফ) প্রতিষ্ঠিত হয়েছে। উল্লেখ্য ইতোপূর্বে একই দিন সকালে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ- জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি মিলিটারি কলেজের স্কুল ফরিদপুর ( এমসিএসএফ) এবং সেনা পাবলিক স্কুল এন্ড কলেজ রাজবাড়ী (এসপিএসসি) এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।