ফারুক আহমেদ, মাগুরা: মাগুরার শালিখা উপজেলায় এসডিএফ-এর আয়োজনে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীন একটি অলাভজনক স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। সংস্থাটি সিডিডি অনুসরণ করে সামাজিক বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে দরিদ্র ও অতি দরিদ্র জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। বুধবার ১৭ সেপ্টেম্বর সকাল ১০টায় শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা ব্যবস্থাপক মো: জাকির হোসেন।
এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইমুন নিছা।
স্বাগত বক্তব্য রাখেন, ডা: কাইমুন আক্তার মুনা আঞ্চলিক ব্যবস্থাপক এসডিএফ যশোর অঞ্চল ৷ বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ডাঃ শেখ আব্বাস উদ্দীন আরএমও, ডাঃ শেখ আরিফুজ্জামান এমও, মেডিকেল অফিসার ডাঃ শেখ মুঞ্জুর এ হুদা সাদী, নার্সিং সুপারভাইজার মোসাঃ আলেয়া খাতুন সহ উপজেলা ও ইউনিয়নের স্বাস্থ্য সহকারীগন। আরো উপস্থিত ছিলেন এসডিএফ মাগুরা জেলার সকল জেলা কর্মকর্তা, আড়পাড়া ও বুনাগাতী ক্লাস্টার ইনচার্জ, সিএফ স্বাস্থ্য ও পুষ্টি, ডিইও, বিভিন্ন গ্রাম সমিতির মাতৃত্ব ও সিজারিয়ান ভাতা প্রাপ্ত সদস্য এবং স্বাস্থ্য ও পুষ্টি সহায়তা কমিটির সদস্যবৃন্দ।
এসডিএফ মাগুরা জেলার স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ের সার্বিক অগ্রগতি ও কার্যক্রম নিয়ে নিয়ে আলোচনা করেন জেলা ব্যবস্থাপক মো: জাকির হোসেন। তিনি বলেন, মাগুরা জেলার শালিখা উপজেলায় মাতৃত্বকালীন ভাতা ২৯৮ জনকে ২৬ লক্ষ ৮৫ হাজার ৬ শত টাকা ও সিজারিয়ান ভাতা ৩০ জনকে ৩ লক্ষ টাকা প্রদান করা হয়েছে, ৫৩ টি হেলথ ক্যাম্পে চিকিৎসা পরামর্শ পেয়েছেন ৫০৮২ জন, ১২টি বিষয়ে বিসিসি সেশন হয়েছে ১১৫৩ টি মোট অংশগ্রহণকারীর সংখ্যা ১১ হাজার ৮শত শীতকালীন ও গ্রীষ্মকালীন দুইবার সবজি বীজ বিতরন ৮হাজার ৫শত সদস্যকে, ডিজিটাল ওয়েট মেশিন ৫০টি, ডিজিটাল হাইট মেশিন ৫০টি বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ডাঃ সাইমুন নিছা বলেন, এসডিএফ কার্যক্রম জনশক্তি ও জনবান্ধব মূলক কাজ করে চলেছেন৷ এছাড়াও গ্রাম সমিতির মাধ্যমে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে সেবা দিয়ে যাচ্ছেন। পাশাপাশি মাতৃ মৃত্যু ও শিশু মৃত্যুর হার কমানোর জন্যও কাজ করে যাচ্ছেন। যা আসলে প্রসংশনীয় বলে আমি মনে করি৷ আমি এসডিএফর সার্বিক সফলতা ও এসডিএফ এর গ্রাম সমিতির সদস্যদের আমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে। কর্মশালার উপস্থাপনা ও সঞ্চালনা করেন জেলা কর্মকর্তা (এমইএল এন্ড জিএ) অনুপ কুমার মন্ডল।