কল্লোল আহমেদ, লালমনিরহাট: লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় ৮ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের হেফাজত থেকে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় গত ২৭ সেপ্টেম্বর বিকেল থেকে ২৮ সেপ্টেম্বর ভোর রাত পর্যন্ত জেলার কালীগঞ্জ ও হাতীবান্ধা উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালানো হয়। এসময় প্রথমে কালীগঞ্জ বাজারের তেতুলতলা এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল কেনা-বেচার সঙ্গে জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হাতীবান্ধা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ৬ জনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলো—
১) মোঃ মকবুল হোসেন (৩৪), কালীগঞ্জ, লালমনিরহাট, ২) মোঃ মিলন মিয়া (৩০), গংগাচড়া, রংপুর, ৩) মোঃ রাকিব হোসেন (২৩), ৪) মোঃ সোহেল রানা সাবু (২৪), ৫) মোঃ মাসুদ রানা (২২), ৬) মোঃ আল-আমিন (২২), ৭) মোঃ জাহিদ ইসলাম (১৮), ৮) মোঃ রহমতুল্লাহ (১৮) ।
ডিবি পুলিশের অভিযানে উদ্ধার হওয়া মোটরসাইকেলগুলো হলো—
Discover 125CC (লাল-কালো, নাম্বারবিহীন)
Appache 4B 150CC (সাদা-নীল)
Appache RTR 150CC (নীল)
Discover 125CC (লাল-কালো)
Discover 110CC (লাল-কালো)
Discover 100CC (নীল-কালো)
লালমনিরহাট জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।