• ঢাকা |

খেলাফত মজলিসের মুফতি আবুল হাসান এমপিকে সংবর্ধনা ও শুকরিয়া সমাবেশ


নিউজ প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারী, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত দেওয়াল ঘড়ি প্রতিকের প্রার্থী হিসেবে মুফতি মো: আবুল হাসান নির্বাচিত হওয়ায় সোমবার এক শুকরিয়া সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠান পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

খেলাফত মজলিস জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যাপক আবদুল জলিলের পরিচালনায় অনুষ্ঠিত শুকরিয়া সমাবেশে বক্তব্য রাখেন নায়েবে আমীর  মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, সমাজকল্যাণ সম্পাদক আমিনুর রহমান ফিরোজ, সাংস্কৃতিক সম্পাদক মাওলানা রুহুল আমিন সাদী, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রিফাত হোসাইন মালিক, ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হক, ঢাকা মহানগরী উত্তর সভাপতি মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সেক্রেটারি জেনারেল জাকারিয়া হোসাইন জাকির, শ্রমিক মজলিস সাধারণ সম্পাদক এইচ এম এরশাদ।