• ঢাকা |

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত


নিউজ প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারী, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

আনিছুর রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় বিদ্যালয় চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কবির হোসেন আকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ আফরোজা আখতার।
তিনি বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব ও নৈতিকতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পড়াশোনার পাশাপাশি এসব কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস, জেলা শিক্ষা অফিসার মো. আলমগীর কবীর এবং সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকু।
এসময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলাউদ্দীন, সহকারী প্রধান শিক্ষক (দিবা) ভারপ্রাপ্ত ওয়াহিদা সুলতানা, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক (প্রভাতী) শফিউল ইসলাম, সিনিয়র শিক্ষক মো. হাবিবুল্লাহ, মো. মমতাজ হোসেন, খোরশেদ আলম, মোস্তফা মনিরুজ্জামান, মো. আসাদুজ্জামানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক হেদায়েতুল্লাহ পলাশ।