• ঢাকা |

সুন্দরগঞ্জে দুই শতাধিক মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা


নিউজ প্রকাশের তারিখ : ১৫ আগস্ট, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

শাহজাহান মিয়া, সুন্দরগঞ্জ: গাইবান্ধার সুন্দরগঞ্জে দুই শতাধিক মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে একরামুল হক গ্রীন ফাউন্ডেশন।

গত শনিবার সকাল ১০ টার দিকে উপজেলার সবুজ শিক্ষালয় ও গ্রীন রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ সভাকক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন সবুজ শিক্ষালয় ও গ্রীন রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মুহাঃ একরামুল হক।

প্রধান অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাংসদ অধ্যাপক মো. মাজেদুর রহমান সরকার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. শহিদুল ইসলাম সরকার মঞ্জু ও সুন্দরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. নুরুন্নবী প্রামাণিক সাজু।

এসময় আরও বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি কলেজের অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবিএম সাইফুল ইসলাম মণ্ডল শাহজাহান, সর্বানন্দ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবু তাহের আলম, সুন্দরগঞ্জ আমিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আলমগীর হোসেন, অভিভাবক মো. আবদুর রউফ মিয়া, কৃতি শিক্ষার্থী মোছাঃ সাদিয়া তাবাসসুম লগ্ম ও ঈসা আহমাদ আতিক।

পরে এ বছর উপজেলার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত দুই শতাধিক শিক্ষার্থীকে সম্মাননা স্মারক ও সনদ দেওয়া হয়।