মো:সাদেকুল ইসলাম, লালমনিরহাট: লালমনিরহাটে জাতীয়তাবাদী কৃষক দল পৌরসভার ২ ও ৮ নং ওয়াডের দ্বিবার্ষিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়। শুক্রবার লালমনিরহাট হামার বাড়ী অডিটোরিয়াম হল রুমে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির লালমনিরহাট জেলার সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা লালমনিরহাট পৌর বিএনপির সভাপতি জনাব আফজাল হোসেন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দল লালমনিরহাট জেলা শাখার সংগ্রামী সভাপতি সাবেক ছাত্রনেতা জনাব নুরুন্নবী মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুস সালাম সাংগঠনিক সম্পাদক জাতীয়তাবাদী দল বিএনপির লালমনিহাট জেলা শাখা সাধারণ সম্পাদক পৌর বিএনপির লালমনিরহাট।জনাব আইয়ুব আলী খান সহ-সভাপতি জাতীয়তাবাদী কৃষক দল লালমনিরহাট জেলা শাখা। এডভোকেট রাশেদুল ইসলাম রনি যুগ্ম সম্পাদক জাতীয়তাবাদী কৃষক দল লালমনিরহাট পৌর শাখা। জনাব আব্দুর রশিদ বিপ্লব যুগ্ম আহবায়ক জাতীয়তাবাদী কৃষক দল লালমনিহাট পৌর শাখা। উক্ত সম্মেলনে সঞ্চালকের দায়িত্ব পালন করেন জনাব ফেরদৌস আলী সদস্য সচিব জাতীয়তাবাদী কৃষকদল লালমনিরহাটপৌর শাখা। উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন জনাব মোস্তাক আহমেদ পৌর কৃষক দল লালমনিরহাট। উক্ত সম্মেলন শেষে জাতীয়তাবাদী কৃষকদল লালমনিরহাট পৌর শাখার ২ নং ওয়ার্ড ও ৮ নং ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।