মোঃ সাইফুল্লাহ: মাগুরার শ্রীপুর উপজেলার আমতৈল গ্রামে ২০ আগস্ট বুধবার ভোরে সেনা অভিযানে হরকাতুল জিহাদ আল-ইসলামি (হুজি) সদস্য মোঃ রফিকুল ইসলাম (৩৫), পিতা- শহিদুল ইসলামকে অবৈধ বিদেশি রিভলভার ও এ্যামুনিশনসহ আটক করা হয়েছে।
পরবর্তীতে তাকে শ্রীপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয় বলে জানা গেছে।