• ঢাকা |

কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে জামায়াতের জাতীয় সমাবেশ শুরু


নিউজ প্রকাশের তারিখ : ১৯ জুলাই, ২০২৫ ইং
ছবির ক্যাপশন: শনিবার বেলা ২টা ০৪ মিনিটে কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে জাতীয় সমাবেশ আনুষ্ঠিকভাবে শুরু হয়।
শনিবার বেলা ২টা ০৪ মিনিটে কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে জাতীয় সমাবেশ আনুষ্ঠিকভাবে শুরু হয়।

অনলাইন প্রতিবেদক: রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবারের মতো জাতীয় সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ শনিবার বেলা ২টা ৪ মিনিটে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে জাতীয় সমাবেশ আনুষ্ঠিকভাবে শুরু হয়। এর আগে, দুপুর ১২টা ১৫ মিনিটে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সমাবেশস্থলে পৌঁছান।

তেলাওয়াতের পর এর বাংলা অনুবাদ করা হয়। পরে নাতে রাসুল সা: পরিবেশনা করেন সাইমুম শিল্পীগোষ্ঠীর সদস্যরা।

এর আগে, দুপুর ১২টা ১৫ মিনিটে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সমাবেশস্থলে পৌঁছান।

এদিন, সকাল ৯টা ২৫ মিনিটে জামায়াতের জাতীয় সমাবেশস্থলে এসে পৌঁছান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো এককভাবে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করছে জামায়াতে ইসলামী। এর আগে বিএনপির সাথে যৌথভাবে কিছু সমাবেশে অংশ নিলেও এককভাবে এটিই তাদের প্রথম সমাবেশ। সমাবেশে সভাপতিত্ব করছেন জামায়াতের আমির ডা: শফিকুর রহমান।

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের মধ্য দিয়ে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপি, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন সংগঠন রাজধানীতে বড় বড় সমাবেশ করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ, ওলামা-মাশায়েখ বাংলাদেশ এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ বিভিন্ন ইস্যুতে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করেছে। বিএনপি নয়াপল্টনে কয়েক দফা সমাবেশ করলেও জামায়াতে ইসলামী কেবল কারাবন্দি নেতা (বর্তমানে মুক্ত) এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে পুরানা পল্টন মোড়ে একটি সমাবেশ করেছিল।

সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে সমাবেশের ডাক দিলেও এর অন্তরালে কৌশলগত নানা হিসাব-নিকাশ রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দাবিগুলোর মধ্যে রয়েছে:

অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, সকল গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, ‘জুলাই সনদ’ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও এক কোটিরও বেশি প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিতকরণ।