মোশাররফ হোসাইন রাজু: কুড়িল-কুড়াতলী এলাকায় অবস্থিত বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসার উদ্যোগে হজ্ব ঈদুল আযহা এবং কোরবানির তাৎপর্য ও ফজিলত শীর্ষক সেমিনার মাদ্রাসার অডিটরিয়ামে পবিত্র কোরআনুল কারিম তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন হয়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মু. মঈন উদ্দিন সরকার মাদানীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির আসন অলংকৃত করেন কুড়াতলী কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও কুড়াতলী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আহাসান উল্লাহ মৃধা। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএসটিএম এর পরিচালক মোঃ আজমীর হোসাইন, কুড়িল-কুড়াতলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান ধর্মীয় শিক্ষক ও আননুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ আব্দুর রাজ্জাক, বিশিষ্ট সমাজসেবক,মানবাধিকার কর্মী ও ময়মনসিংহ ত্রিশালে প্রতিষ্ঠিত"নুরুল ইসলাম দাতব্য ফাউন্ডেশন"এর চেয়ারম্যান আলহাজ্ব ডাঃ কাজী আলমগীর হোসেন, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও ঢাকা ইনস্টিটিউট অব টেকনোলজি'র প্রিন্সিপাল মোঃ আব্দুল আউয়াল, বিশিষ্ট মানবাধিকার কর্মী "জাস্টিস এইড হিউম্যান রাইটস ফাউন্ডেশন"এর মহাসচিব ও দৈনিক বাংলাদেশ যুগান্তর পত্রিকার সম্পাদক মোঃ মোশাররফ হোসাইন রাজু,জাবেদ ই গোলজাহান জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওঃ মোঃ আবু মুসা, হাজী কমর উদ্দিন নুরিয়া হাফেজী মাদ্রাসার পরিচালক আলহাজ্ব মোঃ শাহিন, বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসার হেফজ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ মোঃ আইন উদ্দিন, মোঃ শহিদুল্লাহ, কালচারাল বিভাগের পরিচালক মোঃ আব্দুল আলিম আশিক, ইংরেজি শিক্ষক মোঃ ইসহাক।অনুষ্ঠানটি পরিচালনা করেন হিফজুল বিভাগের শিক্ষক হাফেজ মাওলানা মোঃ ইলিয়াস মাহমুদ ইহ্সানী।
প্রধান অতিথি আহসান উল্লাহ মৃধা তার বক্তব্যে বলেন, বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগে আমাদের সন্তানদের ইসলামী শিক্ষার পাশা পাশি যুগোপযোগী আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষায় ও গড়ে তুলতে হবে। যাতে করে মাদ্রাসার ছাত্ররা যেকোনো পেশায় নিজেদের কে দক্ষ ও অভিজ্ঞতায় অন্যান্য শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতায় টিকে এগিয়ে থাকতে পারে।
তিনি বলেন, বর্তমানে ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠান আরো বেশি করে গড়ে তোলা উচিত।
অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ বিজ্ঞান প্রযুক্তি মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মু. মঈন উদ্দিন সরকার মাদানী বলেন, হজ্ব ঈদুল আযহা উৎসব ও কুরবানী মুসলিম সম্প্রদায়ের জন্য আল্লাহর পক্ষ থেকে এক বিশাল নেয়ামত এবং এবাদত।মাদ্রাসার ছাত্ররা যেন ইঞ্জিনিয়ার,ডাক্তার, পাইলট, প্রফেসর, বিশেষ করে জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর এই যুগে অন্যান্য জেনারেল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতায় টিকে থেকে নিজেদের কে গড়ে তুলে পারে এবং দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে পারে সেভাবেই আমরা তাদের কে গড়ে তোলার চেষ্টা করছি। আজকে যারা এখানে উপস্থিত হয়ে আলোচনায় অংশগ্রহণ করেছেন এবং এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে আরো সুন্দরভাবে পরিচালনার জন্য পরামর্শ দিয়েছেন তাদের প্রতি আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।