• ঢাকা |

শিবগঞ্জে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


নিউজ প্রকাশের তারিখ : ২ ফেব্রুয়ারী, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

মোঃ মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে উপজেলা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১২ টায় শিবগঞ্জ উপজেলা পরিষদের অডিটরিয়ামে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট এর আয়োজনে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন মাসুদ। উপাজেলা নির্বাহী আশিক আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ শাহিন আক্তার, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ একরামুল হক, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার, আয়েশা আক্তার, সেনাবাহিনীর মেজর মহিন উদ্দিন হোসাইন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। 
চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন মাসুদ বলেন ভোটগ্রহণ প্রক্রিয়া সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সর্বোচ্চ দায়িত্বশীলতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে।
তিনি নির্বাচন ও গণভোটের প্রতিটি ধাপে আইন ও বিধিমালা যথাযথভাবে অনুসরণ করার পাশাপাশি ভোটারদের আস্থা অর্জনে সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানান।