কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরায় বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হলো “আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট”।
শনিবার (১৯ জুলাই) বিকেলে বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, জাতীয় নাগরিক পার্টির উপদেষ্টা ও শিক্ষানুরাগী আলহাজ্ব গোলাম কিবরিয়া সরকার।
বাঙ্গরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ জাকির হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুরাদনগর উপজেলা আহ্বায়ক অ্যাডভোকেট ওবায়দুল হক সিদ্দিকী, জাতীয় নাগরিক পার্টির বাঙ্গরা বাজার থানার সভাপতি কামরুল হাসান ক্যানাল, বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ের সভাপতি শফিকুল ইসলাম ভূঁইয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান সেলিম এবং কেন্দ্রীয় সমন্বয়ক ইব্রাহিম খলিল।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন বাফুফে সদস্য ভিপি ময়নাল হোসেন এবং ধারাবিবরণীতে ছিলেন দেলোয়ার হোসেন ও শেখ ইব্রাহিম। উদ্বোধনী ম্যাচে নবীনগর উপজেলার থোল্লা ফুটবল একাদশকে ৪-০ গোলে পরাজিত করে টনকী ফুটবল একাদশ চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সুজন (সুশাসনের জন্য নাগরিক) মুরাদনগর উপজেলা শাখার সভাপতি ও সাংবাদিক আবুল কালাম আজাদ ভূঁইয়া, মুরাদনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, বাঙ্গরা ইউনিয়ন জাতীয় নাগরিক পার্টির সভাপতি শেখ আলমগীর হোসেন, ব্যবসায়ী শেখ ছগির আহম্মদ, জাতীয় নাগরিক পার্টির নেতা শাহীন আলম, কবির আহাম্মদ ও নেজামুল হক মজুমদার প্রমুখ।