জহুরুল হক মিলু, নড়াইল: গণভোটের প্রচার ও সাধারণ ভোটারদের ভোটদানে উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে নড়াইলে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে নড়াইল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন জেলা শাখার আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউণ্ডেশনের উপ-পরিচালক ইকরামুল ইসলাম শাওনের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন জেলা প্রশাসক ডা. মোহাম্মদ আবদুল ছালাম, পুলিশ সুপার আল মামুন শিকদার, জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল ছালেক, জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি ওয়াকিউজ্জামান, শাহাবাদ মাজিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আনোয়ার হোসেন প্রমুখ।
বক্তারা জাতীয় নির্বাচনে হ্যাঁ ভোটের পক্ষে বিভিন্ন বক্তব্য উপস্থাপন করেন এবং ইমামদের মাধ্যমে সকল মসজিদে মুসল্লীদের বোঝানোর অনুরোধ করেন। এতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে চার শতাধিক ইমাম-খতিব অংশ নেন।