জহুরুল হক মিলু, নড়াইল: নড়াইল সদর উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ২৬ টি মামলা দায়ের, ৯৫ হাজার টাকা জরিমানা ও ১১ টি যানবাহন আটক করা হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় শহরের হাতিরবাগান মোড়ে এ অভিযান পরিচালনা করেন যৌথবাহিনী।
নড়াইল ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নড়াইল ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) কামরুল ইসলাম বলেন, অভিযান চলাকালে গাড়ির কাগজপত্র না থাকায় ১১ টি মোটরসাইকেল আটক করা হয়। এছাড়া হেলমেট ও কাগজপত্র না থাকায় ২৬ টি যানবাহনে মামলা দেওয়া হয় এবং ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়। ট্রাফিক আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। অভিযানকালে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।