সৈয়দ আখতার সিরাজী: বাংলাদেশ নতুন যুগে প্রবেশ করছে। জাতীয় নির্বাচনের দিন ঘনিয়ে আসছে, তার ছোঁয়া লেগেছে নির্বাচন কমিশন ও বিভাগীয় এবং জেলা প্রশাসনে। মনোনয়ন জমা দেয়ার শেষ দিনে রিটার্নিং কর্মকর্তাদের অফিসের সামনে হাজার হাজার মানুষের নিরাপত্তা শঙ্কাহীন পদচারণাই তার বড় প্রমাণ। অনেকেই একদিন সময় বাড়ানোর দাবি করেছিল! কিন্তু নির্বাচন কমিশন তাদের সিদ্ধান্তে অটল ছিল। আগামীতে যারা ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে, তারা ১/২ সময় চেয়েছিলেন সমঝোতার জন্য। বিশ্লেষকদের মতে সময় বাড়ানোর প্রয়োজন নেই। মনোনয়ন প্রত্যাহার পর্যন্ত যথেষ্ট সময় রাখা হয়েছে।
জোটে যারা আছেন তারা যার যার দলীয় প্রতীকে নির্বাচন করতে হবে। অনেকে এমপি হওয়ার স্বপ্নতে বিভোর হয়ে দল ছেড়ে দিয়েছে। ফলে নয়া একটি দলকে গিলে খেয়ে নিজেদের আসন বৃদ্ধির স্বপ্ন দেখছে। বাংলাদেশের রাজনীতির গতিপথ বদলে দিতে চাচ্ছে তারা।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এর আগেই জোট, দল ও নেতৃত্ব—সব পর্যায়েই দেখা যাচ্ছে নাটকীয় রদবদল। রাজনীতির মাঠে যেন বইছে নতুন হাওয়া।
সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত পরিবর্তন এসেছে ইসলামী রাজনীতির ভেতর থেকে। চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ খেলাফত মজলিস— দু'টি দলই জামায়াতে ইসলামীর সঙ্গে রাজনৈতিক সঙ্গ ছাড়ার ইঙ্গিত দিয়েছে।
দীর্ঘদিন ধরে ইসলামপন্থী রাজনীতিতে যাদের এক কাতারে দেখা গেছে, সেই সমীকরণ ভাঙার এ ঘোষণা রাজনৈতিক অঙ্গনে নতুন হিসাব-নিকাশ তৈরি করেছে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জামায়াতকে কেন্দ্র করে বিতর্ক, চাপ এবং ভোটের অঙ্ক-- সবকিছু বিবেচনায় রেখেই এসব দল নতুন অবস্থান নিচ্ছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভেতরেও অস্থিরতা স্পষ্ট। নবগঠিত দলটির এক নেতা প্রকাশ্যে বলেছেন, জামায়াতের সঙ্গে কোনো জোট হলে তিনি এনসিপি ত্যাগ করবেন।
আর এ ঘোষণার পর তাসনিম জারা পদত্যাগ করার পর এ নিয়ে ৩জন পদত্যাগ করলেন।
ডা. তাসনিম জারা পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।
দ্রুত এ পরিবর্তনের পেছনে বড় একটি কারণ হিসেবে উঠে আসছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দেশে ফেরাকে ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক গণজোয়ার। মাঠপর্যায়ে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা, ভোটের অঙ্কে পরিবর্তন এবং সম্ভাব্য ক্ষমতার পালাবদলের আশা- সব মিলিয়ে অনেক দল ও নেতা নিজেদের অবস্থান নতুন করে পর্যালোচনা করছেন।
রাজনৈতিক বিশ্লেষক এ হোসেন খানের ভাষায়, “যেখানে জোয়ার, সেখানেই দাঁড়াচ্ছে দাড়িপাল্লা।
তাই তারা শেষ চেষ্টা চালাচ্ছে -- এটাই এখনকার বাস্তবতা।”
এ প্রেক্ষাপটে বড় আলোচনার জন্ম দিয়েছে নিবন্ধিত রাজনৈতিক দল গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদত্যাগ এবং বিএনপিতে যোগদান।
সব মিলিয়ে বলা যায়, নির্বাচনের ঠিক আগে বাংলাদেশের রাজনীতি এক দ্রুতগতির বাঁকে দাঁড়িয়ে।
রাজনীতির দিকনির্দেশনাও ঠিক করে দেবে- এমনটাই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহল।