• ঢাকা |

মাগুরায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২-আহত-১


নিউজ প্রকাশের তারিখ : ৮ অক্টোবর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

সাইফুল্লাহ, মাগুরা: মোটরসাইকেল দুর্ঘটনায় মাগুরায় ২ জন নিহত ও অপর একজন আহত হয়েছে। মঙ্গলবার রাত ৮ টার দিকে জেলার শালিখা উপজেলার তালখড়ি এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহতদের ১ জনের নাম আবু হুরায়রা (২২)। মাগুরার শালিখা উপজেলার তালখড়ি ইউনিয়ন এর পাথরঘাটা গ্রামের বাকের বিশ্বাসের ছেলে। নিহত অপর জনের পরিচয় এখনো জানা জায়নি। এ ঘটনায় আহত রিফাত (১৮) শালিখা উপজেলার তালখড়ি ইউনিয়ন এর কুশখালি গ্রামের সৌদি প্রবাসী হাফিজুর রহমানের পুত্র।
আহত রিফাত জানান, রাত আটটার দিকে  আবু হুরায়রাকে নিয়ে তিনি মোটরসাইকেলে বাড়ি ফিরছিলো। এ সময় তালখড়ির সাতনাফুরিয়া এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা অবৈধ ইঞ্জিন চালিত লাটা গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলে অজ্ঞাত এক পথচারী নিহত হয়।  গুরুতর আহত আবু হুরায়রাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এ প্রসঙ্গে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: উলি মিয়া জানান,  সেলো ইঞ্জিন চালিত নাটা গাড়িটি উল্টে গিয়ে সেটিতে চাপা পড়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি ও মোটরসাইকেল আরোহী  মারা যান। আমরা অজ্ঞাত ওই ব্যক্তির পরিচয় সনাক্ত করার চেষ্টা করছি। তবে তার পরিচয় এখনো জানা যায়নি। এ ব্যাপারে শালিখা থানায় একটি মামলা দায়ের হয়েছে।