• ঢাকা |

নড়াইলে ৫ দিনব্যাপী ১৫ তম উপজেলা স্কাউটস সমাবেশের উদ্ধোধন 


নিউজ প্রকাশের তারিখ : ১৭ ডিসেম্বর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় উৎসবমুখর পরিবেশে পাঁচ দিনব্যাপী বাংলাদেশ স্কাউটস ১৫ তম উপজেলা স্কাউটস সমাবেশের উদ্ধোধন করা হয়েছে। 
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে বাংলাদেশ স্কাউটস লোহাগড়া উপজেলা শাখার আয়োজনে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ স্কাউটস সমাবেশের উদ্ধোধন করা হয়। 
 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলনের পর উপজেলা স্কাউটস সমাবেশের উদ্ধোধন করেন লোহাগড়া সরকারি আদর্শ কলেজের অধ্যক্ষ প্রফসর মো. রেহবার দারাজ।
এ সময় লোহাগড়া সরকারি আদর্শ কলেজ ইংরেজি বিভাগের প্রভাষক আবুল বাসার সুমন, দর্শন বিভাগের প্রভাষক মো.মাসুদ হোসেন, লোহাগড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আমির হোসেন, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মহিদুর রহমান, মো. আনিসুর রহমান, জেলা কাব স্কাউটস লেডার কাজী কামরুল হুদা, উপজেলা স্কাউটস সম্পাদক শাহিনুল ইসলাম, সাব ক্যাম্প সহকারী খান মো. আকিদুজ্জামান, লোহাগড়া প্রেসক্লাবের আহবায়ক মোঃ সেলিম জাহাঙ্গীরসহ স্কাউট, ইউনিট লিডার, কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 
আয়োজকরা জানান, পাঁচ দিনব্যাপী এই আয়োজনে  লোহাগড়া উপজেলা ৩০ টি মাধ্যমিক বিদ্যালয় থেকে স্কাউট ,ইউনিট লিডার এবং কর্মকর্তাসহ মোট ২৬৮ জন স্কাউটস সমাবেশে অংশগ্রহণ করেন। আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত এই সমাবেশের কার্যক্রম চলবে।