• ঢাকা |

পুনরায় স্বপদে বহালকৃত চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলুর বিরুদ্ধে মানববন্ধন


নিউজ প্রকাশের তারিখ : ২৯ জুলাই, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

এস এম মোতাহিরুল হক শাহিন, তালা: সাতক্ষীরা তালা উপজেলা ১২ নম্বর খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু স্বপদে বহাল হওয়ায় তার বিরুদ্ধে সর্বস্তরের মানুষ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৯  জুলাই দুপুরে খলিলনগর ইউনিয়ন পরিষদের সামনের রাস্তায় ব্যানার সহ এই মানব বন্ধন অনুষ্ঠিত।

মানববন্ধনে এলাকার রাজনৈতিক দলের নেতাকর্মী সহ এলাকার সাধারণ লোকজন উপস্থিত ছিলেন। উক্ত মানববন্ধনে বক্তারা বলেন, চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলুর একজন সন্ত্রাসী, চাঁদাবাজ। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে বিরোধী মতের লোকজনকে হামলা মামলা ও হয়রানী, অর্থ বানিজ্য করে অঢেল টাকার মালিক হয়েছে।  সে বিরোধী মতের লোকের ক্রসফায়ারের নেপথ্য কারিগর ছিলো । এই প্রনব ঘোষ বাবলুকে আমরা খলিল নগরবাসী এই পরিষদে দেখতে চাই না । তাকে আমরা ইউনিয়ন পরিষদে অবাঞ্ছিত ঘোষণা করলাম। বক্তারা আরো বলেন, সরকার দলীয় কোনো এক বড় নেতাকে ম্যানেজ করে তিনি এ পরিষদে আসার জন্য জোর চেষ্টা চালাচ্ছেন। কিন্তু আমরা এই খলিল নগর বাসি সেটা হতে দেব না। বক্তারা আরো বলেন তিনি ক্ষমতায় থাকতে জামাত বিএনপিকে ঘুম পড়তে দেয়নি। বিএনপি জালালপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক বিপ্লব,ইসলামকাটি যুবদল নেতা আজহারুল কে ক্রসফায়ারে দিয়েছেন। খলিল নগরের সাধারণ জনগণ এখন ঐক্যবদ্ধ, আমাদের জীবন থাকতে এই বাবলুকে পরিষদের ঢুকতে দেবো না। যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন আমরা তার কাছে নিরাপদ। এ সময় আরো বক্তব্য রাখেন খলিলনগর ০৪ নম্বর ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, যুবদল নেতা আবু সুফিয়ান গাজী , স্বেচ্ছাসেবক দল নেতা বাইজিদ মোড়ল, আব্দুল করিম খান, আতিয়ার শেখ, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিম গাজী সহ আরও অনেকে।