• ঢাকা |

প্রকাশিত সংবাদের প্রতিবাদ


নিউজ প্রকাশের তারিখ : ১১ মে, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

'কালিয়াকৈরে ছাত্রীদের যৌন হয়রানি, শিক্ষকের বিচার দাবি' শীর্ষক সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন মৌচাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নুরুল আলম। গত ১১ মে দৈনিক যুগান্তর পত্রিকার ১২ পৃষ্ঠায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, একটি প্রভাবশালী মহল তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাঁকে স্কুল থেকে সরিয়ে দিতে কিছু লোক শিক্ষার্থীদের দিয়ে এমন মিথ্যাচার করিয়েছে।

তিনি জানান, এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা কর্মকর্তাকে গত ৭ মে লিখিতভাবে অবহিত করা হয়েছে। শিক্ষা কর্মকর্তা আব্দুল মতিন বলেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

শিক্ষক নুরুল আলম বলেন, “আমার বাড়ি ভোলা। আমি মৌচাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘ ৮ বছর ধরে কর্মরত আছি। একটি মহল আমাকে শিক্ষকতা পেশা থেকে সরিয়ে দিতে ছাত্রীদের দিয়ে মিথ্যা অভিযোগ ও ষড়যন্ত্র করেছে।”

তিনি আরও বলেন, “সংবাদে উল্লেখিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। এর সঙ্গে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। ২০১৯ সাল থেকে আমি সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে দায়িত্ব পালন করে আসছি। একটি কুচক্রী মহল আমাকে সামাজিক ও প্রশাসনিকভাবে হেয়প্রতিপন্ন করতে বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করে এ সংবাদ প্রকাশ করেছে।”

তিনি দৈনিক যুগান্তর কর্তৃপক্ষকে এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানান এবং সংশ্লিষ্ট গণমাধ্যমকে বিষয়টির সত্যতা যাচাই করে সংবাদটি প্রত্যাহারের অনুরোধ করেন।