সৈয়দ আতিক: টংগীতে তৈরী পোশাক শিল্পে সবুজায়নে ট্রেড ইউনিয়নের উদ্যোগ শীর্ষক এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে মন্টেজ পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে টংগী এলাকার বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দের সাথে যুব ও নারী ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দের এ সভা অনুষ্ঠিত হয়।
সিএফএলআই এর সহযোগিতায় ও বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) এর আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী মহিলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসরিন আক্তার ডিনা। অনুষ্ঠানে সবুজায়ন ও পরিবেশ দূষণরোধ বিষয়ে নিজস্ব মতামত তুলে ধরেন বিলস গ্রীন সোশাল নেটওয়ার্কের পোগ্রাম অফিসার জাকিয়া বেগম নীলিমা, জাতীয় শ্রমিক জোটের সাংগঠনিক সম্পাদক শাহীন আক্তার, অনুষ্ঠান সমন্বয়কারী হেলাল উদ্দিন, সাংস্কৃতিক সংগঠক শাহজাহান শোভন, মাওলানা মুফতি আলমগীর হোসেন, আবুল কাশেম খান স্বপন, মতিউর রহমান মাস্টার, কামরুল ইসলাম, পলি গমেজ প্রমুখ।
বক্তারা টংগীর তৈরী পোশাক শিল্পকে সবুজায়ন করতে প্রশাসন, গণমাধ্যম কর্মী ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে সাথে নিয়ে যথাযথ উদ্যোগ গ্রহনের উপর গুরুতারোপ করেন।