• ঢাকা |

সুন্দরগঞ্জে অ্যানথ্রাক্স রোগ নিয়ন্ত্রণ মূলক আলোচনা সভা


নিউজ প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

শাহজাহান সুন্দরগঞ্জ (গাইবান্ধা ) প্রতিনিধি: সুন্দরগঞ্জে অ্যানথ্রাক্স  রোগ নিয়ন্ত্রণে জন সচেতনতামূলক কার্যক্রম এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৯ সেপ্টেম্বর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা    কামরুল হাসানের সঞ্চালনায় সুন্দরগঞ্জ হাসপাতাল অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান তুলির সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা হাসপাতালের আয়োজনে রোগ মুক্ত ও রোগ নিয়ন্ত্রণ গবেষণা ইনস্টিটিউট এর  বাস্তবায়ন মূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সিভিল সার্জন ডক্টর রফিকুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে ছিলেন ডঃ মোস্তফা মাহমুদ, আরো ছিলেন ডক্টর মেহেদী হাসান, কন্চি বাড়ি ইউপি চেয়ারম্যান, মনোয়ারুল ইসলাম, সুন্দরগঞ্জ উপজেলা জামাতের আমির অধ্যাপক শহিদুল ইসলাম মঞ্জু, উপজেলা পশু সম্পদ কর্মকর্তা ডাঃ এফতেখারুল ইসলাম, ডাক্তার মেহেদী হাসান, সাংবাদিক খিজির উদ্দিন ও আব্দুল মান্নান। বক্তাগণ অসুস্থ পশুর মাংস খেতে এবং অসুস্থ পশু স্পর্শ করতে নিষেধ করেন।  অসুস্থ পশুকে দ্রুত চিকিৎসার পরামর্শ নিতে বলেন সেই সাথে  অসুস্থ পশু স্পর্শে সুরক্ষা সামগ্রী ব্যবহার করতে বলছেন এবং এ ব্যাপারে জনসচেতনতা বৃদ্ধি করতে বলেন।