• ঢাকা |

প্রবীণ রাজনীতিক তারিক বিন হোসেন আর নেই


নিউজ প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারী, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক: বিশিষ্ট রাজনীতিক, মওলানা আবদুল হামিদ খান ভাসানীর সহচর ও ভাসানী অনুসারী সমন্বয় পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তারিক বিন হোসেন শনিবার সকাল ১০টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

মরহুমের প্রথম জানাজা নেত্রকোনা নিজ বাসভবনে অনুষ্ঠিত হয় এবং পরে তাকে কুমিল্লা সদর পৌর কবরস্থানে নিজ বাবা মায়ের কবরের পাশে সমাহিত করা হয়।

তারিক বিন হোসেন তার সুদীর্ঘ রাজনৈতিক জীবনে মওলানা ভাসানী, সিরাজ সিকদার, মশিউর রহমান যাদু মিয়া, ব্যারিস্টার সৈয়দ কামরুল ইসলাম মোহাম্মদ সালেহউদ্দিন, কর্নেল ফারুক রহমান, মেজর বজলুল হুদা, কর্নেল শাহরিয়ার রশিদ খান, বঙ্গবীর জেনারেল ওসমানী, জিয়াউর রহমান এর সান্নিধ্য লাভ করেছেন।

তার আহ্বানে সাড়া দিয়ে ভাসানী অনুসারী সমন্বয় পরিষদের বিভিন্ন আলোচনা সভায় ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার নাজমুল হুদা, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, আব্দুল কাদের মোল্লা, সালাহউদ্দিন কাদের চৌধুরী, ডাক্তার আলমগীর মতি, শাহজাহান সিরাজ, ফজলে লোহানী, প্রিন্সিপাল সিরাজুল হক গোড়া, ড.সৈয়দ জাভেদ মোহাম্মদ সালেহউদ্দিন, গৌতম চক্রবর্তী, প্রিন্সিপাল হাসান ফজলুল হক, শফিকুল গণি স্বপন, রিটা রহমান, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, কবি আবদুল হাই শিকদার, অধ্যাপক ড,এস,এম,এ,ফয়েজ, প্রফেসর ওমর ফারুক, সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী, শফিউল আলম প্রধান, এডভোকেট আব্দুল মোবিন, কে এম ওবায়দুর রহমান, ব্যারিস্টার আমিনুল হক, বরকত উল্লাহ বুলু, সাদেক সিদ্দিকী, হানিফ সংকেত, কাজী ফিরোজ রশীদ, পারভিন নাসের খান ভাসানী, এডভোকেট সানাউল্লাহ মিয়া, শেখ রকিবউদ্দিন, ভাষা সৈনিক আব্দুল গফুরসহ বাংলাদেশের জাতীয় পর্যায়ের ব্যক্তিগণ এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মরহুমের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন গভীর শোক প্রকাশ করেছে এবং তার রুহের মাগফিরাত কামনায় দোয়া চেয়েছেন।
মৃত্যুকালে তিনি ২ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।