মোঃ মোস্তাফিজার রহমান বাবুল, বগুড়া: সোমবার সকাল পৌনে ১০টায় কাহালু ইসলামী ব্যাংকের সামনে সচেতন ব্যাংক সমাজ ও গ্রাহক ফোরামসহ বিভিন্ন সংগঠন ইসলামী ব্যাংকে এস আলমের সময় অবৈধ নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের অবিলম্বে বহিষ্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে।
বক্তারা বলেন, এস আলম গ্রুপের অবৈধ নিয়োগের ফলে দেশের ৬৩ জেলার চাকরি প্রত্যাশীরা বঞ্চিত হয়েছেন এবং ব্যাংকের শৃঙ্খলা চরমভাবে ধসে পড়েছে। অবৈধভাবে নিয়োগপ্রাপ্তদের নিয়োগ বাতিল করে ব্যাংকের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।
মানববন্ধনে বনিক সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ডাবলু, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল করিম, প্রভাষক আব্দুল মোমিন, প্রভাষক ফেরদাউস রহমান সহ বিভিন্ন শ্রেণীর গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।