আক্তার হোসেন ভূইয়া শরীফ: ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার ১০ নং শেরপুর ইউনিয়নের মানবকল্যাণমুখী সেবা মূলক সংগঠন প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ আজ তিনটি অসহায় পরিবারের চিকিৎসার জন্য ৪৪,০০০/-টাকা অনুদান সহায়তা প্রদান করেছে। প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি জনাব তোফাজ্জল হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক আতিকুর রহমান তৌফিক সাহেবের নির্দেশনায় আর্থিক অনুদান সহায়তা প্রদান করা হয়। তিনটি পরিবারের ঠিকানা ১০ নং শেরপুর ইউনিয়নে। পরিবারগুলো নো গথ আর্থিক অনুদানের টাকা পেয়ে খুশি হয়েছে। প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয়ে অদ্যবদী পর্যন্ত ১০ নং শেরপুর ইউনিয়নের অসহায় পরিবারগুলোর জন্য সেবা মূলক কাজ করে আসছে।