সৈয়দ আখতার সিরাজী: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ মুরাদনগর আসনে নির্বাচনের জোয়ার।
রোববার মুরাদনগর উপজেলার দক্ষিণের বাবুটিপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ শেষে সন্ধ্যার ৬:৩৫ টায় লাজুর কবরস্থান মাঠে এক পথসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাবুটিপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর মো: ইব্রাহিম। প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের এমপি প্রার্থী ইউসুফ সোহেল। শুভেচ্ছা বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ মাসুম।
প্রার্থী তাঁর বক্তব্যের শুরুতে জুলাই শহীদদের স্মরণ করেন। বিগত দিনে ইসলাম ও কুরআনের আইন প্রতিষ্ঠায় যারা শহীদ হয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করেন।
দিনব্যাপী ২১ নং বাবুটি পাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে জনমানুষের মাঝে নির্বাচনী প্রচারণা চালান তিনি। দিনশেষে তিনি পথসভা ও লাজুর গ্রামের বিভিন্ন দোকান-পাট ও বাড়ি বাড়ি গণসংযোগ করেন। স্থানীয় জনগণ বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে গণসংযোগ কার্যক্রমে অংশগ্রহণ করেন। এতে বিপুল জনসমর্থন পাওয়া গেছে।
ইউসুফ সোহেল বলেন, নির্বাচনে বিজয়ী হলে সকল ইউনিয়নে খেলার মাঠ সংস্কার করবেন। দায়িত্ব পেলে আমানতের খেয়ানত করবেন না।
স্থানীয় মসজিদ ও মাদ্রাসা উন্নয়নে কাজ করবেন বলে জানান তিনি। এলাকার জন্য যে বরাদ্দ আসবে, সেই এলাকার রাস্তা ঘাট উন্নয়নে ব্যয় করা হবে।