জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের সদরে মাধাইনগরে পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে আজিজ নামের এক ব্যক্তির হাত পায়ের রগ কেটে নেওয়ার চেষ্ঠা করেন দুই ভাসুর।
রবিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১.৩০ ঘটিকার সময় মাধাইনগর এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয় সুত্রে জানা যায়, আব্দুল আজিজ গত ৪ মাস পূর্বে প্রতিবেশী নাজির ইসলামের স্ত্রী শামসুন্নাহারের সাথে পরকীয়া সম্পর্কে জড়ায় এক পর্যায়ে বিষয়টি জানাজানি হলে আজিজ পালিয়ে যায়।পরবর্তীতে ২ দুই পক্ষ স্থানীয়ভাবে বসে ২ লক্ষ ৫০ হাজার টাকা দিয়ে বিষয়টি মীমাংসা করে।
৪ মাস পরে সেই পরকীয়ার জের ধরে শামসুন্নাহারের দুই ভাসুর মোঃ রবিউল ইসলাম ও মোঃ কুদ্দুস দুই ভাই মিলে আব্দুল আজিজ গুরুর ঘাস কাটার জন্য জমিতে গেলে তাকে হত্যার উদ্দেশ্য হামলা করে এবং হাত পায়ের রগ কেটে দেওয়ার চেষ্টা করেন। আব্দুল আজিজ গুরতর আহত হলে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করে।
আব্দুল আজিজের স্ত্রী বলেন, আমার স্বামীর সঙ্গে প্রতিবেশী এক নারীর অবৈধ সম্পর্ক ছিল। একবার সে ওই নারীর ঘরে গেলে তাকে আটক করা হয়। পরে বিষয়টি স্থানীয়ভাবে ৪ মাস পূর্বে ২ লাখ ৫০ হাজার টাকা দিয়ে মীমাংসা করা হয়। কিন্তু এর পরেও আজ সকালে মাঠে আমার স্বামীকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি আছেন।
এবিষয়ে আব্দুল আজিজ বলেন,আমার সাথে নাজিরের স্ত্রী সাথে সম্পর্ক ছিলো তা জানাজানি হলে ২ লক্ষ ৫০ হাজার টাকা দিয়ে আপোষ করেছি।আমি মজিদের কাছে থেকে জমির টাকা পাব ১ লক্ষ ২০ হাজার টাকা আমি তা চেয়েছি এই দুইটা বিষয়কে কেন্দ্র করে আমার উপর হামলা করেছে।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তামবিরুল ইসলাম জানান,এখন পর্যন্ত থানায় অভিযোগ আসেনি। আমরা অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্হা গ্রহণ করা হবে।