নিজস্ব প্রতিবেদক: "বাংলাদেশ জামায়াতে ইসলামী শুধু একটি দাওয়াতি সংগঠন নয়, এটি একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়”— এমন মন্তব্য করেছেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বরিশাল অঞ্চল টিম সদস্য মাওলানা এ কে এম ফখরুদ্দিন খান রাযী।
শনিবার (১৬ মে ২০২৬) সকাল সাড়ে ৭টায় পিরোজপুর পৌরসভার করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে দিনব্যাপী জামায়াতে ইসলামী পিরোজপুর পৌরসভার ওয়ার্ড দায়িত্বশীলদের নিয়ে আয়োজিত শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “জামায়াতে ইসলামী একটি বহুমাত্রিক সংগঠন, যার কার্যক্রম সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রজুড়ে বিস্তৃত। এ সংগঠনের প্রতিটি জনশক্তিকে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলা হয়।” তিনি আরও বলেন, “এখানে মানুষকে শুধু পার্থিব জীবনের কল্যাণ নয়, পরকালীন মুক্তির পথও দেখানো হয়।”
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ (অব.) তাফাজ্জল হোসাইন ফরিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি জহিরুল হক জহির, সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক এবং পিরোজপুর সদর উপজেলা আমীর মাওলানা সিদ্দিকুর রহমান।
পিরোজপুর পৌর জামায়াতে ইসলামীর আমীর ইসহাক আলী খানের সভাপতিত্বে এবং পৌর সেক্রেটারি শেখ আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
শিক্ষা শিবিরে ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন এবং সংগঠনের আদর্শ, লক্ষ্য ও কর্মপদ্ধতি বিষয়ে দিকনির্দেশনা গ্রহণ করেন।