• ঢাকা |

ডাকসু নেতৃবৃন্দের উপর হামলার ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে যান ঢাবি উপাচার্য ও শিবির সেক্রেটারি 


নিউজ প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আহত এবি জুবায়ের এবং মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদকে দেখতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ২৩ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার রাতে শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টার এবং  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।

এসময় প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এবং প্রক্টরিয়াল টিমের সদস্যরা উপস্থিত ছিলেন। 

পরিদর্শনকালে উপাচার্য  চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং আহতদের চিকিৎসার সার্বিক বিষয়ে খোঁজ -খবর নেন। এ সময়  তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করেন।