• ঢাকা |

জয়পুরহাটে চিনিকল শ্রমিকদের ফটকসভায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি


নিউজ প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

মোঃ মোরছালিন, জয়পুরহাট: মৌসুমী শ্রমিক-কর্মচারীদের স্থায়ীভাবে অন্তর্ভুক্তি, কানামনা শ্রমিকদের নিজ নিজ পদের স্বীকৃতি প্রদান, পে-কমিশনের আদলে শ্রমিকদের জন্য পৃথক মজুরি কমিশন গঠন এবং ২০২৫ সালের ১ জুলাই থেকে ১৫ শতাংশ বিশেষ সুবিধা চালুর দাবিতে জয়পুরহাটে ফটকসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১১টায় জয়পুরহাট চিনিকলের প্রধান ফটকের সামনে বাংলাদেশ চিনিশিল্প কর্পোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনসের আয়োজনে এই সভা হয়।
সভায় বক্তব্য দেন সংগঠনটির কার্যকরী সভাপতি আলী আকতার, সাধারণ সম্পাদক জায়েদ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা সতর্ক করে বলেন, দ্রুত দাবি মানা না হলে তারা আরও বিস্তৃত ও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।