সৈয়দ জহুরুল হক টুটুল, আলফাডাঙ্গা: ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার পানাইল ইউনাইটেড একাডেমি পরিদর্শন করেছেন ফরিদপুর ১ আসনের সংসদ সদস্য প্রফেসর ডক্টর ইলিয়াস মোল্লা।
মঙ্গলবার ১৩ই অক্টোবর ২০২৬ তিনি বিদ্যালয়টি পরিদর্শন করেন। এ সময় বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম অবকাঠামোগত উন্নয়ন এবং বিদ্যমান বিভিন্ন সমস্যা নিয়ে বিদ্যালয়ের কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন তিনি।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায় এসব অবকাঠামোগত উন্নয়ন বাস্তবায়ন করা হলে শিক্ষার্থীদের জন্য আরো সুন্দর নিরাপদ ও শিক্ষা বান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে। এ সময় বিদ্যালয় বিভিন্ন সমস্যা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এমপি ইলিয়াস মোল্লা বলেন আমি আপনাদের সকল কথা শুনলাম স্কুলের সব বিষয় নিয়ে ইউনাইটেড একাডেমীর ম্যানেজিং কমিটির সভাপতি জনাব মেহেদী মাসুদের সাথে ভিডিও কনফারেন্সে কথা হয়েছে। এমপি মহোদয় বলেন আমি কৃতজ্ঞ যে উক্ত বিদ্যালয়টি ম্যানেজিং কমিটির সভাপতি জনাব মেহেদী মাসুদ একজন খুবই জনপ্রিয় শিক্ষানুরাগী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মেহেদী হাসানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সকল শিক্ষক মন্ডলী, ছাত্র-ছাত্রী। এবং এমপি মহোদয়ের সফর আলফাডাঙ্গা উপজেলার জামাত ইসলামের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমান সহ ইউনিয়ন জামাতে ইসলামের নেতৃবৃন্দ।