• ঢাকা |

সাতক্ষীরা তালায়  জলাবদ্ধতা পরিদর্শন করলেন অধ্যক্ষ ইজ্জত উল্লাহ।


নিউজ প্রকাশের তারিখ : ২০ আগস্ট, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

তালা(সাতক্ষীরা) সংবাদদাতা: ২০ আগস্ট বুধবার দুপুরে তালা উপজেলার  তেতুলিয়া ইউনিয়নের শিরাশুনি এলাকার জলাবদ্ধতা পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য তালা-কলারোয়া আসনের  সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ। পরিদর্শনকালে তিনি স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের ভোগান্তির কথা শোনেন।

সাম্প্রতিক টানা বর্ষণ  আর উজান থেকে নেমে আসা পানিতে হঠাৎ করেই গ্রাম প্লাবিত হয়। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় গ্রামীণ সড়ক,  খেতের ফসল বীজতলা, বাড়িঘর ও শিক্ষাপ্রতিষ্ঠান পানিবন্দি হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। রান্নাবান্না, কৃষিকাজ, এমনকি শিশুদের পড়াশোনা সবকিছুই থমকে গেছে। 

গত তিন বছর ধরে এই পানি আমাদের স্বাভাবিক জীবন থমকে দিয়েছে। বিশুদ্ধ পানির সংকট, পানিবাহিত রোগ আর স্বাস্থ্যঝুঁকি বাড়ছে প্রতিনিয়ত। কর্মহীন হয়ে পড়েছেন শত শত মানুষ।