• ঢাকা |

চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ নতুন উপজেলা নির্বাহী অফিসারের যোগদান


নিউজ প্রকাশের তারিখ : ৭ ডিসেম্বর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

মোঃ মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ  উপজেলা পরিষদে নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আশিক আহমেদ।
উপজেলায় পৌঁছানোর পর তাকে ফুলেল শুভেচ্ছা জানান সহকারি কমিশনার (ভূমি) মো: তৌফিক আজিজ। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মো নুরুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ শাহিন আক্তার, উপজেলা কৃষি অফিসার মোঃ নয়ন মিয়া, উপজেলা জনস্বাস্থ্য অফিসার সঞ্জয় কুমার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মিজানুর রহমান, সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।