• ঢাকা |

বগুড়ায় যাত্রী বাহী বাস থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার, আটক- ২ 


নিউজ প্রকাশের তারিখ : ২৪ আগস্ট, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

মোঃ মোস্তাফিজার রহমান, বগুড়া: বগুড়ার শেরপুরে যাত্রীবাহী একটি বাস থেকে দুই যুবকসহ ৮ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার দুপুরে বগুড়া-ঢাকা মহাসড়কের ছোনকা এলাকার নাবিল পাম্বে যাত্রা বিরতির সময় এ অভিযান পরিচালনা করে পুলিশ।
আ'টককৃতরা হলেন কুড়িগ্রাম জেলার রাজবাড়ী এলাকার কাশেম শেখের ছেলে লিটন শেখ (৪০) ও রিমন হোসেনের ছেলে পলাশ (২৭) হোসেন।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস যাত্রা বিরতির সময় অভিযান চালানো হয়। এ সময় তাদের সঙ্গে থাকা দুটি নীল স্কুলব্যাগ ও একটি বস্তা সন্দেহ হলে তল্লাশি চালিয়ে ব্যাগ ও সিমেন্টের বস্তার মধ্যে থেকে ৮ কেজি গাঁজা পাওয়া যায়। ওসি আরও জানান, গাঁ'জাসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মা'মলা দায়ের করা হয়।