• ঢাকা |

ধর্ম ব্যবসায়ীরা সৃষ্টিকর্তাকে ঢাল হিসাবে ব্যবহার করে নির্বাচনের বৈতরণী পার হতে চাচ্ছে- অপর্ণা রায় দাস


নিউজ প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারী, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

এদেশের জনগণ ধার্মিক কিন্তু বক ধার্মিক নয়। সৃষ্টিকর্তা মানুষকে ভালো মন্দ বিচারের ক্ষমতা দিয়েছেন। তাই তাদেরকে স্বর্গের টিকিটের 

লোভ দেখিয়ে লাভ নেই।জনগণ আগামী ১২ ফেব্রুয়ারি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাদেরকে প্রত্যাখ্যান করবে ।

বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক অপর্ণা রায় দাস বিএনপি মনোনীত ঢাকা ৩ আসনের ধানের শিষ্যের পক্ষে তেঘরিয়া ইউনিয়ন ১ নং ওয়ার্ড বেয়ারা বাজার এলাকায় নির্বাচনী প্রচারণায় আরো বলেন, ধর্ম ব্যবসায়ীরা সৃষ্টিকর্তাকে ঢাল হিসাবে ব্যবহার করে নির্বাচনী বৈতরণী পার হতে চাচ্ছে । 

১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে সেই নির্দিষ্ট দলের ভূমিকার কথা জনগণ এখনো ভুলেনি । তাই এদেশের জনগণ এখন জেগে উঠেছে । বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামীতে সরকার গঠন করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে ধানের শীষে ভোট দিতে এদেশের জনগণ ঐক্যবদ্ধ।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য সীমান্ত দাস, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক  সুহৃদ দাস, যুবদল নেতা কামাল সিকদার, ইফতেখার আলম ,কবির মোল্লা, আবদুস সালাম, প্রীতি ধর , মনি শংকর রায়, আমির হোসেন খোকন,  দিপু, মোঃ আলী, সালেহ মোহাম্মদ, সোবহান, আশরাফ প্রমুখ।