রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে রাজারহাটে বৃহস্পতিবার ২১আগস্ট রাজারহাট থানার অফিসার ইনচার্জ ওসি নাজমুল আলমের উদ্যােগে উপজেলার ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এক বিশেষ সাইবার নিরাপত্তা, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সর্তকতা ও সামাজিক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় মাদ্রাসার শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করা হয় বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সমসাময়িক বিষয় নিয়ে, যার মধ্যে উল্লেখযোগ্য-নারী নিরাপত্তা ও আত্মরক্ষা, সাম্প্রতিক সাইবার অপরাধের ধরণ ও প্রতিরোধের উপায়,ই-জিডি (e-GD) ব্যবহারের প্রক্রিয়া,চাইল্ড হেল্প ডেস্কের ভূমিকা,বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব ও আইনগত প্রতিকার, সাইবার নিরাপত্তা, ও সচেতনতামূলক সচেতনতা এবং নিয়ম মানার গুরুত্বপূর্ণ বিষয় গুলো আলোচনা হয়।
থানার পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে যাতে আগামী প্রজন্ম আরও সচেতন, শিক্ষিত ও সুরক্ষিত সমাজ গড়ে তুলতে পারে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনিচুর রহমান লিটন এটম আলী মন্ডল সহ অন্যান্যরা।