• ঢাকা |

লালমনিরহাটে গলা ও গোপনাঙ্গ কেটে আত্মহননের চেষ্টা, গুরুতর আহত যুবক


নিউজ প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

মোঃ সাদেকুল ইসলাম, লালমনিরহাট: লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের হাজিপাড়া এলাকায় এক যুবক নিজের গলা ও গোপনাঙ্গ কেটে আআত্মহননের চেষ্টা করেছেন বলে ধারণা করছে স্থানীয়রা।

আহত যুবকের নাম মাজেদুল ইসলাম শুকুর (২৮) তিনি স্থানীয়ভাবে একজন দিনমজুর।

রোববার (২৬ অক্টোবর) সকালে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায় এবং দ্রুত উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

স্থানীয়রা জানান, শুকুর কিছুদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। সকালে হঠাৎ তার ঘর থেকে চিৎকার শুনে প্রতিবেশীরা গিয়ে দেখতে পান, তিনি গুরুতর জখম অবস্থায় পড়ে আছেন। তার গলা এবং গোপনাঙ্গ কাটা ছিল।

এলাকাবাসীর দাবি, এটি আত্মহত্যার চেষ্টা হতে পারে, তবে ঘটনাটি রহস্যজনক হওয়ায় পুলিশি তদন্তের দাবি জানিয়েছেন তারা।

আদিতমারী থানার এসআই রেজাউল করিম জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা মনে হলেও, মাজেদুল ইসলাম সুস্থ হয়ে এলে বিষয়টি তদন্ত করে দেখা হবে। ঘটনাটি এলাকায় ব্যাপ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

পুলিশ আরো জানিয়েছে, শুকুর সুস্থ হলে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।