• ঢাকা |

হাইব্রিড হয়ে আমার কাছে এক্সট্রা বেনেফিট আশা কইরেন না: উপাচার্য


নিউজ প্রকাশের তারিখ : ১৬ মে, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন শিক্ষক-কর্মকর্তাদের উদ্দেশে কঠোর বার্তা দিয়ে বলেছেন, “হাইব্রিড হয়ে আমার কাছে এক্সট্রা বেনেফিট আশা কইরেন না।”

শনিবার (১৬ মে) দায়িত্ব গ্রহণের পর আয়োজিত পরিচিতি সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, “সময়ের প্রয়োজনে এখন দুধের মাছির অভাব নাই। তারচেয়ে বরং আপনি আগে যা ছিলেন, তা-ই থাকেন, আমার মর্যাদা পাবেন।কারণ ছাড়াই আমার সাথে দেখা করতে আসার প্রয়োজন নেয়,অনেকে শুধু সালাম দিতে আসেন,তার কোনো প্রয়োজন নেই।”

শনিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের উপস্থিততে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। এসময় নবনিযুক্ত উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

ফুলেল শুভেচ্ছার জবাবে উপাচার্য বলেন, “ফুল পবিত্র, সৌন্দর্য ও ভালোবাসার প্রতীক। সুন্দরতম জিনিসটি আমার জন্য এনেছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা। এই ফুল তখনই অর্থবহ হবে, যখন এই ফুলের মর্যাদা রাখতে পারবো। তাই আমার বিদায় বেলায় যদি ফুলটা হতো, সবচেয়ে ভালো হতো।”

দায়িত্ব গ্রহণের পর তিনি বিশ্ববিদ্যালয়ের ‘নজরুল ভাস্কর্য’ ও ‘চির উন্নত মম শির’ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৪ মে) অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেনকে বিশ্ববিদ্যালয়টির অষ্টম উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়–এর প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 One attachment
  •  Scanned by Gmail