জহুরুল হক মিলু, নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নে ২৮৯ জন কার্ডধারী দুস্থ নারীদের মধ্যে জনপ্রতি ৩০ কেজি করে ভিজিডির চাল বিতরণ করা হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০ টা থেকে বিকেল পর্যন্ত শালনগর ইউনিয়ন কার্যালয়ে এসব চাল বিতরণ করা হয়।
এসময় লোহাগড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শিরিনা খাতুন, শালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ লাবু মিয়া, ট্যাক অফিসার উপকৃষি কর্মকর্তা রুবেল হাওলাদার, ইউনিয়ন পরিষদ সচিব শাহিন, শালনগর ইউপি সদস্য মোঃ আশিকুর রহমান, মোঃ সানোয়ার খান, মোঃ সহিদুল ইসলাম, মোঃ ভুলু খান, আনজিরা বেগম হিংগুল, নার্গিস বেগম, রিজিয়া বেগমসহ গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।