• ঢাকা |

বগুড়ায় ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার


নিউজ প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

মোঃ মোস্তাফিজার রহমান বাবুল, বগুড়া: বগুড়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর বিশেষ অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রুবেল প্রামাণিক ও হানিফ সাকিদার নামের দুই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে জেলা গোয়েন্দা শাখা বগুড়ার এসআই (নিরস্ত্র) মোঃ স্বপন মিয়ার নেতৃত্বে শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে সোনার বাংলা হোটেলের সামনে পাকা রাস্তার উপর এ অভিযান পরিচালনা করা হয়। 
অভিযানে দাড়িকামারী পশ্চিমপাড়া এলাকার মোঃ রুবেল প্রামাণিক (৩৭), পিতা মোঃ ফজলুল হক, এবং মোঃ হানিফ সাকিদার (৩০), পিতা মোঃ তৈয়ব আলী সাকিদার—এ দুইজনকে গ্রেফতার করা হয়।
তাদের হেফাজত থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।