আল মামুন শিপন-লক্ষ্মীপুর: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অপপ্রচার ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত।বুধবার (১৬ জুলাই) বিকাল ৪ টায় ঢাকা-রায়পুর আঞ্চলিক মহাসড়কের চন্দ্রগঞ্জ বাজারে ১০ নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপি'র অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন ১০ নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপি'র সভাপতি হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন সবুজ ও সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম ।
এছাড়াও উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী।
বক্তারা বলেন,তারেক রহমান ও বিএনপির নেতাকর্ম ীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যকারীদের বিরুদ্ধে দেশব্যাপী গণপ্রতিরোধ গড়ে তোলা হবে।
আমিনুল/দৈনিক গণজাগরণ