• ঢাকা |

তালায় টিস্যু কালচার কলায় ভাগ্য বদল: কৃষক খায়রুল আলমের অভাবনীয় সাফল্য 


নিউজ প্রকাশের তারিখ : ৬ এপ্রিল, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

এসএম মোতাহিরুল হক শাহিন, তালা: সাতক্ষীরা তালায় আধুনিক পদ্ধতিতে কলা চাষ করে এলাকায় সাড়া ফেলেছেন উচ্চ শিক্ষিত বেকার যুবক কৃষক খায়রুল আলম। উচ্চ ফলনশীল জি-৯ (G-9) বা গ্র্যান্ড নাইন জাতের টিস্যু কালচার কলা চাষ করে তিনি স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছে। মাত্র এক বছরের ব্যবধানে তিনি তার বিনিয়োগের তুলনায় মুনাফার আশা করছেন।
খায়রুল আলমের সাথে কথা বলে জানা যায় এই জাতের কলা রোপণের মাত্র ৯-১০ মাসের মধ্যে কলার কাঁদি কাটা যায়।সব গাছ সমান উচ্চতার হয়, যা বাগানের পরিচর্যা সহজ করে। প্রতিটি কাঁদিতে গড়ে ২৫০ থেকে ৩০০টি পর্যন্ত কলা থাকে।
কৃষক খায়রুল আলম জানান"শুরুতে একটু ভয় ছিল, কারণ চারাগুলোর দাম সাধারণের চেয়ে একটু বেশি। কিন্তু মাঠে লাগানোর পর দেখি এর বৃদ্ধি অনেক দ্রুত। প্রতিটি গাছে প্রায় ৩০-৩৫ কেজি ওজনের কাঁদি এসেছে। বাজারের সাধারণ কলার চেয়ে এই কলা দেখতে উজ্জ্বল হলুদ এবং স্বাদেও চমৎকার।"জি-৯ কলার চাহিদা বাজারে ব্যাপক। এর খোসা কিছুটা পুরু হওয়ায় পরিবহনে নষ্ট হওয়ার ভয় কম থাকে, যা ব্যবসায়ীদের জন্য বাড়তি সুবিধা। 
খায়রুল আলম জানায় সরকারী কোন সাহায্য সহযোগিতা ছাড়াই সম্পূর্ণ নিজের খরচে চাষ করে এ পর্যন্ত পৌঁছেছি। সুদ মুক্ত কৃষি লোন এবং সরকারি সহযোগিতা পেলে কৃষকরা আরো চাষে আগ্রহী হবে।
তালা উপজেলা খেশরা ইউনিয়ন উপসহকারী  কৃষি কর্মকর্তাকে বারবার বিষয়টি জানানো হলেও সে কোন পদক্ষেপ গ্রহন করেনি।
উপজেলা কৃষি কর্মকর্তা জানান, খায়রুল আলমের এই সাফল্য প্রমাণ করে যে, আধুনিক প্রযুক্তি ও সঠিক জাত নির্বাচন করলে কৃষি থেকে বিপুল আয় করা সম্ভব।