• ঢাকা |

তালায় কর্তব্যরত সাংবাদিকদের সাথে অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ'র মতবিনিময়


নিউজ প্রকাশের তারিখ : ৬ ফেব্রুয়ারী, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

এস এম মোতাহিরুল হক শাহিন, তালা: সকল অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে, আমার এলাকা সুন্দর করে গড়ে তুলতে চাই, সেক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ।  
‎শুক্রবার (৬ ফেব্রুয়ারী) বেলা ১১ টায়  তালা উপজেলা জামায়েত ইসলামী বাংলাদেশ তালা উপজেলা সেক্রেটারী অধ্যাপক ইদ্রিস আলীর সভাপতিত্বে ও সাংবাদিক নাজমুল হক খান এর সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায়  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সাতক্ষীরা-১(তালা কলারোয়ার ) জামায়াত মনোনীত   দাড়িপাল্লা প্রতীকের  সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ ।
 তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ভোটাররা যাকে ভালো মনে করবে তাকেই ভোট দিবে। বাংলাদেশ জামায়াত ইসলামী সব সময় মজলুম ব‍্যক্তির পাশে থাকবে ইনশাআল্লাহ। হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে নিরাপত্তা দিবে জামায়াত।
‎অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন, সকল অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমারা এলাকাটা সুন্দর করে গড়ে তুলতে হবে সেক্ষেত্রে আপনাদের সহযোগীতা প্রয়োজন। আপনারা ন্যায় ও সত্যের মাধ্যমে প্রকৃত ঘটনা প্রকাশ করবেন সেটা যে দলের লোক হোক। আমি সংখ্যা লঘুতে বিশ্বাস করি না। এদেশের সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে। নির্বাচিত হলে চাঁদাবাজ, দখলবাজ মুক্ত করবো। প্রশাসনিক নিপিড়ন থেকে মুক্ত রাখা হবে। মজলুমের পাশে দাঁড়ানো আমাদের দলের নৈতিক সিদ্ধান্ত। আমি বিশ্বাস করি, আমাদের কোনো লোক এমন অনৈতিক কাজের সাথে জড়িত হবে না। এর পরও যদি এমন হয় তাহলে আমরা মজলুমের পাশে থাকবো।
‎তিনি আরো বলেন, কারা এলাকায় চাঁদাবাজি, লুটপাট, ধর্ষণ, দলবাজি করেছে আপনারা দেখেছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো লোক এই কাজের সাথে জড়িত ছিল না। সেদিন জামায়াতের কর্মীবাহিনী সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর, মন্দির রক্ষার চেষ্টা করেছিলো। কেন্দ্রীয় নির্দেশনায় প্রতিটি বাড়িতে বাড়িতে পাহারা দিয়ে তাদের রক্ষা করার চেষ্টা করেছিলো। যাতে পূজা উৎযাপনে কোনো বাঁধা না আসে সে জন্য মন্দির পাহারার ব্যাবস্থা করিছিলো। আপনাদের একটি মাত্র ভোট হতে পারে সকল অন্যায়ের প্রকৃত প্রতিবাদ।
উক্ত মতবিনিয় সভায় সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা নায়বে আমীর ডাঃ মাহমুদুল হক, সাতক্ষীরা জেলা জামায়াতের সহঃ সেক্রেটারি  অধ্যাঃ গাজী সুজায়াত আলী, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক ডা. তৈয়েবুর রহমান, তালা প্রেস ক্লাবের সভাপতি এমএ হাকিম, তালা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আকবর হোসেন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু, পাটকেলঘাটা প্রেস ক্লাবের সহ সভাপতি দৈনিক নয়া দিগন্তের তালা প্রতিনিধি ইয়াছিন আলী সরদার, তালা সাংবাদিক  ক্লাবের সভাপতি দৈনিক গনজাগরণ মোতাহিরুল হক শাহীন,সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, মুহিবুল্লাহ, মিলন গোলদার, শাহিনুর রহমান, এনামুল হক, আরিফুল ইসলাম, নূর ইসলাম, সেলিম হায়দার, সেকেন্দার বাবু, , এমএ ফয়সাল, জুলফিকার রায়হান, মীর মিল্টন, গোলাম রব্বানী, আতাউর রহমান, আবু সাঈদ, মিজানুর রহমান, নারায়ন চন্দ্র, পার্থ প্রতীমসহ তালা ও পাটকেলঘাটার উপজেলার সকল কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের অধ্যক্ষ  ইজ্জত উল্লাহ বক্তব্য দেওয়ার পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন ।