• ঢাকা |

বগুড়া-২: জয়ের লক্ষ্যে তিন সংগঠনের সভা


নিউজ প্রকাশের তারিখ : ২৩ আগস্ট, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

বগুড়া প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে শিবগঞ্জ উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।

২২ আগস্ট ২০২৫, শুক্রবার বিকেল ৩টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক এস এম তাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম মানিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম, উপজেলা ছাত্র বিষয়ক সম্পাদক (যুগ্ম সম্পাদক পদ-মর্যাদা) মীর শাকরুল আলম সীমান্ত, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার ইসলাম মুকুল ও তাহেরুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবিএম মাসুদ রানা মাসুমসহ দলীয় অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

সভায় নির্বাচনী পরিকল্পনা ও কৌশল নির্ধারণসহ ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।