• ঢাকা |

মাগুরায় চাউলিয়া ইউনিয়ন কৃষকদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত


নিউজ প্রকাশের তারিখ : ৭ এপ্রিল, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

সাহেব আলী, মাগুরা প্রতিনিধি: মাগুরা সদর উপজেলার ৯নং চাউলিয়া ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৬ এপ্রিল ২০২৬) বিকাল ৪টায় চাউলিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম হীরা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল রানা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাগুরা সদর উপজেলা কৃষকদলের সদস্য সচিব মোঃ দাউদ হোসাইন। এতে সভাপতিত্ব করেন মাগুরা সদর উপজেলা কৃষকদলের আহ্বায়ক রিফাতুল ইসলাম রায়হান।

সমাবেশে বক্তারা কৃষকদের অধিকার আদায়, সংগঠনকে আরও শক্তিশালী করা এবং তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া স্থানীয় কৃষকদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

কর্মী সমাবেশে ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং সক্রিয় অংশগ্রহণ করেন।