• ঢাকা |

মাগুরায় একপেট আহার অতঃপর হাসি ও সেমিকোলন সংগঠনের ইফতার বিতরণ


নিউজ প্রকাশের তারিখ : ৮ মার্চ, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

ফারুক আহমেদ, মাগুরা: মাগুরা জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনে একপেট আহার অতঃপর হাসি সংগঠন রবিবার ৮ই মার্চ বিকাল ৪ টার সময় মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুস্থ্ ও প্রতিবন্ধীদের মাঝে ইফতার বিতরণ করলেন কার্যনির্বাহী পরিষদের সদস্যগণ। মাগুরার অন্যতম সংগঠন সেমিকোলন এর একটি বিনামূল্যে খাদ্য বিতরণের কর্মসূচির অংশ। সংগঠনটি ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়ে সামাজিক কার্যক্রম করে আসছে এবং ২০২৩ সাল থেকে রাস্তার পাশে পড়ে থাকা দুস্থ্, মানষিক ও শারীরিক প্রতিবন্ধীদের মাঝে একবেলা খাবার প্রদান করে থাকে।

একপেট আহার অতঃপর হাসি সংগঠনের সভাপতি ও কর্মসূচির নির্বাহী পরিচালক সোহেল সবুজ জানান আমরা কয়েকজন বন্ধুরা মিলে সমাজে পিছিয়ে পড়া প্রতিবন্ধীদের নিয়ে এই মহতি কাজ করে যাচ্ছি এবং আমাদের এই কাজে মানবিক হৃদয়ের মানুষ এগিয়ে আসলে আমরা আরো এগিয়ে যাব। ইফতার বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন ফসিয়ার রহমান পরিচালক প্রশাসন, রিপন মাহমুদ পরিচালক অর্থ, আউলিয়া হোসেন পরিচালক অডিট ও অন্যন্য সদস্যবৃন্দ।